# এক নিদারুণ সন্ন্যাস

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-12-15T04:21:47+00:00
- Updated: 2018-12-15T05:02:51+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8/

---

সময় বয়ে যায় নিয়মের নিয়মে  
নিয়মের বেড়াজাল টপকে,  
একা ফেলে যায়, একাকী রেখে,  
দারুণ অবহেলে;  
নিমজ্জিত সময়ে যুক্ত করি  
অনুপম স্বপ্নের আকাশ-বাড়ী  
ধারাপাতের বৃক্ষটি আগলেও রাখি।

তুচ্ছতায় ভাবি  
কেটে যাবে প্রেমের শীত-নিদ্রা এক্ষুনি,  
দহন জ্বালায় জ্বলে জ্বলে আঁকিনি  
অবিরল অনুভব উচ্ছলতায় নৈঃশব্দের  
কোন এক নিপুণ অবদমিত সন্ন্যাসিনী;

সময়ের সিঁড়িতে সিঁড়িতে পা ফেলে ফেলে  
দূর-নিকট-পড়শির ফানুস জানালায় চোখ রেখেছি  
দারুণ নির্মোহ প্রেমাবেশে;

ঘুম-অ-ঘুমের কাজল-মেয়ে ঘুমোয় এবার,  
চাঁদহীন রাত-অন্ধকারের আতীব্র ঝলকের নিকুচি করে;  
ছিটেফোঁটা ভেজাশ্রুর স্মারক পেছনে ফেলে।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8/#comments
