# এক টুকরো ভাললাগা

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2014-07-21T09:38:39+00:00
- Updated: 2014-07-21T09:38:39+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%9f%e0%a7%81%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a6%be/

---

এক টুকরো ভাললাগা

সময়টা ঠিক মনে নেই সম্ভবত কোন এক শীতের রাত হবে । বাড়ি থেকে রাতের গাড়িতে ঢাকা ফিরছিলাম । গাড়িতে উঠে বসেছি , আমার পাশের সিট টা খালি । একটু পর একটা মেয়ে এসে আমার পাশের সিটে বসল । জোড়া সিট হওয়ায় দুইটা আসন খুবই কাছাকাছি । মেয়েটি এসেই সিটের ফোল্ডিং নামিয়ে বসে কার্যত শুয়ে পড়ল । আমি আগে থেকেই ফোল্ডিং নামিয়ে রেখেছিলাম । সে একটা লম্বা কাপড় শাল হবে হয়ত ওটা জরিয়ে শুয়ে পড়ল । পাশাপাশি হওয়ায় শালের কিছু অংশে আমিও ঢাকা পড়লাম । প্রথমে ভাবছিলাম কিছু বলি পরে ভাবলাম থাক কি বলতে কি মনে করে তার চেয়ে এটাই ভাল । একটু পর গাড়ির লাইট বন্ধ হল । কেমন যেন একটা অনুভূতি কাজ করছিল । একটা অপরিচিত মেয়ের পাশে প্রায় শুয়ে আছি । সে আমার এত কাছে ছিল যে আমি তার শরীরের উষ্ণতা অনুভব করতে পারছিলাম ।

কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই । খুব ভোরে ঘুম ভেঙে দেখি আমার গায়ের উপর শাল টা নেই । হয়ত সে পরে বুঝতে পেরে সরিয়ে নিয়েছে । রাতে অন্ধকারে তার মুখটা ভালভাবে দেখতে পারিনি । এখন তার ঘুমন্ত মুখটা দেখলাম । মুখের উপর সকালের সূর্যের হালকা আলো এসে পড়েছে । অসম্ভব সুন্দর লাগছে ।

একটু পর পাশের সিটের একজন যাত্রী মোবাইলে বেশ জোরে গান শুনছে । আমার সহযাত্রী ঘুম থেকে উঠে এমন কয়েটা ঝাড়ি দিল । বেচারা একবারে চুপ ।

ঘুমালে আর রাগলে নাকি মেয়েদের অন্যরকম সুন্দর লাগে । আসলেই তাই । আমি একসাথে দুই রূপই দর্শন করলাম ।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%9f%e0%a7%81%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a6%be/#comments
