# “এক অাকাশের আইয়ুব বাচ্চু”- গালিবা ইয়াসমিন

- Author: [গালিবা ইয়াসমিন](https://sonelablog.com/author/galibayasmin516/)
- Published: 2018-10-18T16:38:35+00:00
- Updated: 2018-10-19T07:50:55+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%85%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%81%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%81/

---

![](http://sonelablog.com/wp-content/uploads/2018/10/44300402_287595105415728_8801354266951286784_n.jpg)  
“আইয়ুব বাচ্চু” জন্ম ১৯৬২ সালের ১৬ আগস্ট , নাম যার পরিচয় হয়ে উঠেছিল । তিনি একদিন বনের ‘ময়না’র’ দিকে তাকিয়ে ‘রক্তগোলাপ’ হাতে নিয়ে বলেছিলেন – ” ‘প্রেম তুমি কি!’ শুধু কি ‘দুটি মন’ এর নাকি এতো মানুষের ‘জীবনে’র !!” । আকাশ থেকে ‘রিমঝিম বৃষ্টি’ ঝরে পরছিল তিনি ভাবছিলেন – ” ‘একা’ একা ‘কাফেলা’য় চলে যাওয়া থেকে মানুষের ভীরে ‘জীবনের গল্প’ লেখাই ভালো , কাউকে ‘বলিনি কখনো’ ‘ প্রেম প্রেমের মতো’ কিন্তু আসলে প্রেম কী ! কিন্তু সবাইকে বুঝিয়ে দিয়ে যাবো একদিন ভালোবাসা কি ! ।  
তারপর তিনি সব ‘কষ্ট’ ফেলে ‘সময়’ নষ্ট না করে ‘সাউন্ড অব সাইলেন্স’ এ শুরু করে দিলেন ‘ভাটির টানে মাটির গানে’ ‘ পথের গান ‘।

( একক উদ্ধৃতি চিহ্নের (‘ ‘) নাম গুলো “আইয়ুব বাচ্চু” স্যার এর একক অ্যালবাম গুলোর নাম)

‘রুপালি গিটার’ হাতে ‘রাত জাগা পাখি হয়ে’ তিনি গাইলেন ‘এখন অনেক রাত’ । কিন্তু ‘বারো মাস’ যত্নের পর যখন তার ‘মাধবী’ লতার মৃত্যু হয় তখন তিনি ধরলেন -“আমি ‘কষ্ট পেতে ভালোবাসি’ এবং ‘সেই তুমি কেনো অচেনা হলে’ ” । তিনি দিন কাটাতে শুরু করেন হাজার হাজার মানুষের ভালোবাসায় এবং দিন শেষে ‘ঘুমন্ত শহরে’র রাত ‘ এক আকাশের তারা’র সাথে ।  
হঠাৎ ‘একদিন ঘুম ভাঙা শহরে’ তার ‘ফেরারী মন’ অজান্তেই বলে উঠেছিল-” ‘মেয়ে ও মেয়ে’ ‘কবিতা’র সুখ ওড়াও! আর আমায় ‘হাসতে দেখো’ , আমি কিন্তু ‘উড়াল দেবো আকাশে’ । আজও কেউ জানতে পারেনি কাকে উদ্দেশ্য করে বা কি কারণে তিনি এ কথা বলেছিলেন ।

(একক উদ্ধৃতি চিহ্নের (‘ ‘) নাম গুলো “আইয়ুব বাচ্চু” স্যার এর গাওয়া সেরা গান গুলোর নাম)

বিভিন্ন দল ঘুরে ঘুরে তিনি মায়ায় গঠন করলেন ব্যান্ড ‘এলআরবি’ , ছড়িয়ে দিলেন ‘সুখ’ আর নিজে ‘যুদ্ধ’ ভুলে দেখলেন ‘স্বপ্ন’ । ‘ঘুমন্ত শহরে’ ‘আমাদের বিস্ময়’ করতে থাকে তার একের পর এক গান , তার গান শুনে আমরা ‘অচেনা জীবন’ এ বুঝতে পারি ‘মন চাইলে মন পাবে’ এবং তার গান শুনে বেড়ে উঠা আমাদের ।  
‘মনে আছে নাকি নেই’ তার ‘ফেরারী মন’ এর কথা , আমাদের ভালোবাসা কি সেই মনকে ‘স্পর্শ’ করতে পেরেছিল !!!  
হয়তো পরেছিল তাই আমাদের মাঝে এতো এতো ভালোবাসা ছড়িয়ে ছিলেন ; ‘তবুও’ তিনি আজ ২০১৮ সাল ১৮ অক্টোবর সকাল ৯টায় আমাদের সবাইকে ফাঁকি দিয়ে উড়াল দিয়ে চলে গেলেন না ফেরার দেশে ।

(একক উদ্ধৃতি চিহ্নের (‘ ‘) নাম গুলো “আইয়ুব বাচ্চু” স্যার এর ব্যান্ড অ্যালবাম গুলোর নাম)

এভাবে ফাঁকি দিতে হয় না কিন্তু ভালোবাসার মানুষ গুলো এক সময় ভুলে যায় এ কথা , তারা ঠিকিই নির্মম ভাবে আমাদের ফাঁকি দিয়ে চলে যায় ।  
আইয়ুব বাচ্চু স্যার চলে গেছে, বড্ড দূরে চলে গেছে কিন্তু তার গাওয়া গান গুলো আমাদের কাছে আছে তাই তিনি আমাদের মাঝে ছিলেন, আছেন , অপরিবর্তনীয় ভালোবাসায় থাকবেন ।

#### – গালিবা ইয়াসমিন (১৮/১০/২০১৮)

---

Comments: 3 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%85%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%81%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%81/#comments
