# এক অভাগিনীর সাতকাহন

- Author: [ক'রেখেলা_কাটেবেলা](https://sonelablog.com/author/korekhela_katebela/)
- Published: 2013-09-03T20:04:48+00:00
- Updated: 2013-09-03T20:04:48+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a8/

---

কৈশোরকাল হতে তুমি আছো হৃদিপটে

বলি নাই কোনোকথা কোনোদিনও মুখ ফুটে

বিরহের সৈকতে হেঁটেছি গভীর রাতে

শোণিতে স্নাত মন বিরহের তটিনীতে |

 

শৈশবের কোনকালে বিধি কি লেখেন ভালে

বুঝিতে গো সেই লেখা বয়সটা গেছে চলে |

আজ কেন সব ছেড়ে এলে তুমি মোর দ্বারে,

বাসিফুলে দেব-পূজা করি বলো ছলে ?

 

ওগো, তুমি ফিরে যাও, ফিরে যাও ঘরে,

তাকে তুমি বেসোভালো “কথা” মনে করে

তুমি মোর প্রিয়সখা, তুমি মোর প্রাণ,

তোমারে যে দিতে নারি তোমা যোগ্যমান

দয়া করে ক্ষম তুমি এই অভাগিরে

কাটুক জীবন মোর কূলভাঙ্গা তীরে,

পরজন্ম বলে যদি কোথা কিছু হয়,

সেই জন্মে তোমা হবো জেনো তা নিশ্চয় |

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a8/#comments
