# একুশ

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2022-02-05T05:04:13+00:00
- Updated: 2022-02-05T05:04:13+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6-2/

---

একুশের কান্না আমি খুব কেঁদেছি  
অঝোর ঝরে-এখন শুধু না বুঝার  
ভাষাগুলো রোদ্দুর; রক্ত মাখা হাত  
দাগ লেগে আছে- জোছনা রাতের  
মতো; অথচ একুশের আর্তনাদ তোমার  
বাসন্তীময় দেয়ালে স্মৃতিহীন পোস্টার;  
প্রতিটি অক্ষরে অক্ষরে ভাষা শিখেছি  
তাই তুমি অজস্র গোলাপ নামের একুশ!  
আজও আমার বুকে অম্লান করো- কিছু  
ভাব অক্ষরের কথা এতটুকু জানার জন্য।

২২ মাঘ ১৪২৮ ০৫ ফেব্রুয়ারি ২২

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6-2/#comments
