# একুশ আমার

- Author: [হালিমা আক্তার](https://sonelablog.com/author/halima7/)
- Published: 2022-02-20T08:36:15+00:00
- Updated: 2022-02-20T08:36:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0/

---

একুশ আমার উচ্ছাস

একুশ আমার ভাবনা।

একুশ আমার মনের দেয়ালে

আঁকা স্বপ্নের আলপনা ,

একুশ আমার চেতনায় জাগ্রত

প্রদীপের জ্বালানো সলতে।

একুশ আমার ভালোবাসার আলিঙ্গনে

জড়ানো স্নেহের পরশ,

একুশ আমার অষ্টপ্রহর

ব্যাস্ততায় কাটানো সুখ -দুঃখের ব্যর্থ প্রলাপ।

একুশ আজ নয় শুধু শোক

একুশ আজ এগিয়ে যাবার দীপ্ত শপথ,

একুশ আমার রক্তের হিমোগ্লোবিন

একুশ মুক্ত বাতাসে নেয়া অক্সিজেন।

একুশ আমার স্বপ্ন সুখের

স্বাধীন মানচিত্রের

রোপন করা প্রথম বীজ।

 

ছবি সংগ্রহ- নেট থেকে

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0/#comments
