# একা নির্ঘুম রাত

Author: ওয়ালিনা চৌধুরী অভি
Published: 2014-04-03
Category: একান্ত অনুভূতি, কবিতা
Tags: ওয়ালিনা ওভি, কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/04/urllk.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/04/urllk.jpg)  
কিছু পুরোনো অভ্যাস এখনো টানে …  
গভীর রাতে যেমন সবচেয়ে আপন লাগে  
আমার পনের বছরের পুরোনো চায়ের কাপ,  
কিনারে কিনারে তার এখনো কত চাপা হাসি,  
স্বপ্ন, টানাপোড়েন ।  
কত নিরব দীর্ঘশ্বাসের কাহিনী বুকে চেপে  
দিব্যি উষ্ণতা ধরে রাখে ঠোঁটে !

স্বপ্নের অলিগলি খুব ঘিঞ্জি লাগে আজকাল,  
পাশকাটিয়ে চলে যাই ।  
নিঃশব্দে …  
শুধু জেগে থাকে একা নির্ঘুম রাত ।
