# ছাগুতা এবং মানবতা

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2013-09-26T16:19:04+00:00
- Updated: 2013-09-26T16:42:17+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%bf%e0%a6%95/

---

ছাগুতা এবং মানবতা একসাথে যায় না । মানুষের চিন্তা এবং চেতনা্র মাঝে যখন ছাগলের চিন্তা চেতনা প্রভাব বিস্তার করে  , তখন ছাগুতা বৃদ্ধি পায় এবং মানবতা কমতে থাকে । মানবতা যখন শুন্যের কাছাকাছি চলে আসে , তখন মানুষটি একটি উৎকৃষ্ট এবং উন্নত প্রজাতির ছাগলে রূপান্তরিত হয়। ছাগুতার জয়গান হয় তার মুখ্য কর্মধারা । সব কিছুকেই সে তখন ছাগুতা দিয়ে বিচার করে।

কথা হচ্ছিল লীগের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানের সাথে । যিনি বিগত বিএনপি সরকারের সময়ে একটি প্রাইমারী স্কুলের শিক্ষক ছিলেন । ঐ সময়ে জেলা শহরে অবস্থিত সরকারী উচ্চ বালক/বালিকা বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিনি অকৃতকার্য হয়েছিলেন শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় আবেদন করেছিলেন বলে। বর্তমান সরকারের সময়ে মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় তিনি ঐ পদে নিয়োগ পান । এমনিতেই তিনি বেশ ভালো ছাত্র । কোটা ব্যতীতই তিনি চাকরী পেতেন – কারন লিখিত এবং মৌখিক উভয় পরীক্ষায় তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন – দুই সরকারের আমলেই। নিয়োগ প্রাপ্তির পরে খুব খুশির সাথে জানিয়েছন আমাকে । আরো জানিয়েছিলেন ” হাসিনা সরকার প্রতিবন্ধি শিক্ষক নিয়োগ দিয়েছেন অনেক , আমাদের স্কুলেও ২ জন , এটি শেখ হাসিনা খুব ভালো করেছেন ” ।

আমি যখন তাঁকে লীগ সরকারের ভালো এবং মন্দ দুটোই বলছিলাম , তিনি শুধু বলছিলেন মন্দ কাজের কথা । হাসিনা কোন ভালো কাজ করেননি এই হচ্ছে তাঁর সর্বশেষ অবস্থান ।  
আমি যখন বলি ” শেয়ার কেলেংকারী , হলমার্ক কেলেংকারী , ছাত্রলীগের কিছু সন্ত্রাসের পরেও এটি স্বীকার করতেই হবে যে দেশের মানুষ এখন কেউ অভাবে নেই । তাঁদের অভাব এখন সুখ সাচ্ছন্দের।  
কিস্তিতে কালার টিভি কিনছে একদা গরীব মানুষ গুলো , গ্রামের বাজারে এখন ইলেক্ট্রনিক্স পন্যের শো-রুম ।  
সবার কাছে বলতে গেলে এখন মোবাইল আছে ।  
দেশের মানুষের গড় আয় গত পাঁচ বছরে  প্রায় দিগুন বৃদ্ধি পেয়ে ১০৪৫ মার্কিন ডলারে দাড়িয়েছে ।  
৩০ ডিসেম্বরের মধ্যে স্কুলের সমস্ত ছাত্র ছাত্রীদের কাছে বিনামুল্যে বই পৌঁছে যাচ্ছে । আগে মার্চের আগে বই পাওয়া যেত না। উচ্চ মুল্যে তা কিনতে হতো ।  
অব্যাহত জনসংখ্যা বৃদ্ধি এবং নগরায়নের ফলে চাষ যোগ্য জমির পরিমান কমলেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ ।  
বিদ্যুত উৎপাদন দ্বিগুণ হয়েছে ।  
আদম ব্যবসায়ীদের নির্যাতন ছাড়াই কয়েক লাখ মানূষ বিদেশে গিয়েছে , সবচেয়ে বেশী রেমিটেন্স পাঠাচ্ছেন তাঁরা ।  
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অতীতের রেকর্ড ভেংগেছে ।  
কয়েকলাখ শিক্ষকদের চাকরী জাতীয়করণ করেছে  ( রেজিঃ স্কুল ) ।  
যুদ্ধাপরাধীদের বিচারে অনেক দূর এগিয়েছে , রাজাকার শ্রেষ্ঠদের জেলে রেখেছে । ” —– এমনি আরো কিছু কথা ।

আমার কথা গুলোর পাল্টা কথা তিনি শুনালেন এভাবে  
” হাসিনা কি সবাইকে টিভি কিনে দিয়েছে ?  
সবাইকে মনে হয় হাসিনা মোবাইল কিনে দিয়েছে ?  
গড় আয় হচ্ছে ভুয়া একটা বিষয় , এসব হচ্ছে হাসিনার কারসাজী  
স্কুলে যে বই দিচ্ছে তার মাঝে অনেক ভুল  
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতো কৃষক করেছে , হাসিনা কি চাষ করেছে নাকি ?  
মানুষ বিদেশ গিয়েছে নিজদের টাকা খরচ করে , হাসিনা কি মধ্যপ্রাচ্যে গিয়ে একটা টাকা পাঠিয়েছে ?  
আমি একজন শিক্ষক , আমাদের জন্য কি করেছে ?  
রাজাকারদের বিচার করতেই হবে কেন এত বছর পর ? জাতিকে বিভক্ত করছে হাসিনা । ”

এরপর তাঁর সাথে আর কথা বাড়াইনি , বৃথা সময়ের অপচয় করতে আর ইচ্ছে হয়নি। ভুলে গিয়েছে সে , তাঁর জন্য হাসিনা কি করেছে । অকৃতজ্ঞ মানুষদের আল্লাহ্‌ পছন্দ করেন না । আমি একজন মুসলিম । আল্লাহ্‌ যা পছন্দ করেন না , আমি কেন তা করবো ?  
দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ছিন্ন করলাম । অনেক কষ্ট হচ্ছে এই দীর্ঘ সময়ের তাঁর আর আমার সম্পর্কের সোনালী মুহূর্ত গুলোর জন্য । যা এখন অতীত ।

লেখাটি উৎসর্গ তাকেই করলাম , যিনি ছিলেন এক সময়ে আমার খুব কাছের । যার মানবতা এখন ছাগুতার কাছে পরাভুত।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%bf%e0%a6%95/#comments
