# একান্ত আপন কিছু অনুভুতি

- Author: [স্বপ্নচারী](https://sonelablog.com/author/swapnochari/)
- Published: 2014-10-03T07:07:19+00:00
- Updated: 2014-10-03T07:07:19+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf/

---

প্রায় একমাসের বেশি হয়ে গেল কলেজ … weekend বলতে এখন রবিবারটাই আছে … শনিবার কলেজ করে বাড়ি আস্তে আস্তে রাত ৯-১০ টা বেজে যায় … আবার সোমবার ভোরেই বেরতে হয় … বাড়ি থেকে ট্রেনে ৫ ঘণ্টার দুরত্বে কলেজ হওয়ায় তবুও সপ্তাহ শেষে একবার বাড়ি আসার সুজোগ পাই …  
রবিবার দিনটা বেশ মজায় কাটে …                                                                                                                                                                                           সকালে দেরি করে ওঠা ঘুম থেকে, তারপর ধোঁয়া ওঠা গরম চায়ের চুমুকে ঘুমের আমেজটা কাটানোর চেষ্টা ,আর সংবাদপত্রের  sports section এ উঁকি …  
Engineering Mechanics এর বইটা নিয়ে কিছুটা লড়াই , সাথে ফেসবুক এ আড্ডা …  
দুপুরে স্নান সেরে ছাদে রোদের একটু মিঠে-কড়া অনুভূতি , শরীরে কেমন যেন শিহরন জাগায় … আস্তে আস্তে নেমে আসা নীচের তলায় … মায়ের কাছে বাটি করে গরম তরকারির আবদার …  
তারপর ভুরিভোজ … নামেই ভুরিভোজ , খাই না তো কিছুই … অতঃপর মায়ের বকুনি …  
খাওয়া সেরে খাটের এককোণে গুছিয়ে রাখা বালিশের হেলান দিয়ে একটু আড়মোড়া ভাঙ্গা , হাতে একটা গল্পের বই…  
তারপর না জানি কখন মাথার বালিশ টা একটু টেনে নিয়ে পাড়ি দেওয়া রুপকথার দেশে …  
বিকালের আমেজ কাটে পশ্চিমাকাশে রঙের খেলা দেখে … ছাদে পায়েচারি … দিনের আলো নিভে যেতে যেতে বলে যায় , ” কুহকীনি আসছে , হুঁশিয়ার ” …               দূরে কোথায় যেন সেদিনের প্রথম শাঁখটা বেজে ওঠে … কোনও মন্দির আলোকিত হয়ে ওঠে সেঁজুতির আলোয় …  
একটু জলযোগ , মায়ের হাতে মাখানো মুড়ি , একটু ফেসবুক আর দিন শেষে একটু পড়তে বসার চেষ্টা …  
এরই মাঝে লোডশেডিং , ভ্যপ্সা গরমের উস্কানিতে মাদুর নিয়ে ছাদে যাওয়া, ঝিলিমিলি আকাশ, মৃদু মন্দ বাতাস, যেন এক স্বর্গীয় বাতাবরণ , বাতাসের স্নিগ্ধতায় শরীরে অনুভব করি শিহরন …                                                                                                                                                                               অতঃপর ধীর পায়ে স্বপ্নদেশের পরীর জাদুতে দুচোখে নেমে আসে ঘুম …

 

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf/#comments
