# একাকীর স্বপ্ন-শয্যা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-12-19T03:22:11+00:00
- Updated: 2018-12-19T03:25:49+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%af%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

---

বঞ্চনার সর্বনাশে প্রস্ফুটিত মেঘমালা পণ্ডশ্রমের প্রাণপাতে ত্রস্ত পায়ে ঘুরে বেড়ায়,  
বৈশাখী বিদ্যুৎ হানে নিঃশেষ কুটিল নিঃশ্বাস, মসলিন সৌভাগ্য অপঘাতে মরে পড়ে আছে,  
অতলান্তের গভীরে।

বিরহের মুর্হূমুহূ তপ্ত-গভীর-নিঃশ্বাস আকণ্ঠ জুড়ে ছুঁই-ছুঁই করে,  
প্রপাত জলের হাজারো কোলাহল-উল্লাস একাগ্র নিটোল চোখের  
অবুঝ মসৃণ উচ্চারণের অন্তহীন আলিঙ্গন অকস্মাৎ সীমান্ত পেরুল  
বলে।

একাকীর তপ্ত-হৃদস্পন্দন নিরুত্তর-সৈকতে দাঁড়িয়ে শুনতে পাই  
নিপাট সংশয়ে রাতের নক্ষত্র বাড়িতে স্বপ্ন-পেখমের উড়াল-ধ্বনী;  
ঘুম থেকে অ-ঘুমের দেশে।

শূন্যতার স্মৃতি মেলে শুষ্কতায় অবগাহন দূর-বিস্মরণে।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%af%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/#comments
