# একাকীর বনগোলাপ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2015-12-28T03:55:36+00:00
- Updated: 2015-12-28T03:55:36+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa/

---

তাল তাল নীরব নিরবধি স্তব্ধতায়ও হওয়া-হওয়ি হয়,  
প্রজাপতির ডানায় তোলে রং ঝড়,  
সুঘ্রাণ ফুল ফোটে নিভৃত-গভীরের গোলাপ বনে,  
বাতাস কাপে ভ্রমর গুঞ্জনে;  
থমকে যায় আততায়ী সময়, পিছু হটে অবশ্যমান্য ভঙ্গীতে।

ক্রোশ ক্রোশ জগদ্দল ঠেলে বিনীত চোখহাসি স্পর্শে  
সহিষ্ণু আলোয় হেমন্ত রাত্রির প্রথম প্রহরে অশৃঙ্খল আনন্দ তরঙ্গে,  
আনন্দ পেরুলেও জেগেই থাকা, সূর্যি মামার দেশে ভোর আসবে,  
কুয়াশার জাল ছিঁড়ে।

হওয়া হওয়ি হয় ই, জ্ঞাতের অজ্ঞাতে ও;  
ও ও তাই বলে!!  
তবে ‘তুই’ বলাটা রিস্কি হয় শীতকাতরতায়,  
শার্শির জলতরঙ্গে বাজে সুর,  
জানিতো!!!

---

Comments: 42 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa/#comments
