# একাকীর ট্রেন যাত্রা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-07-19T09:58:31+00:00
- Updated: 2021-07-19T09:58:31+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/

---

 

লেখা-জন্মের নিষিদ্ধতা নিয়ে ভাবতে বসে কখন যে  
ঢুকে পড়ি অজন্তা-ইলোরার অচেনা-অজানা গুহায়,  
দেয়াল দেয়ালে ঝুলে আছে অসংখ্য লিখে রাখা ছাপ চিত্র,  
অলিখিত অর্ধ-লিখিত-ও;

কথা না-রাখা(কবি) হৃদয়, শেষ ট্রেনের একমাত্র যাত্রীর মত  
নিঃসঙ্গ বিষণ্ণ ক্লান্তির রাত/দিনের স্তূপ ঠেলে ফেলে  
অতি-চেনা অচেনা লেখার ইশারা/হাতছানিতে,  
সব প্রতিজ্ঞা ভুলে বের হয়ে এসেছে লেখা-অভিসারে;

কথা রাখেনি/রাখে-না(কবি) তা-ও,  
বেলাজ-লেখা রমণীয় কটাক্ষে সব কিছু ভুলে  
অযত্ন ভাব নিয়ে রিমিকঝিমিক জ্যোৎস্নার মত  
হামলে পড়ে, আকণ্ঠ তৃষ্ণার অতৃপ্ত জ্বালা নিয়ে;

বরাবরের মত আবার-ও হারিয়ে যায় (কবি),  
অচেনা-অজানা অজন্তা-ইলোরার গুহাচিত্রের লেখায়  
নীল শরীরী নগ্ন অভিসার যাত্রায়।

ছবি নেটের।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/#comments
