# একাকীর কাল

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-08-27T09:55:38+00:00
- Updated: 2021-08-28T02:32:36+00:00
- Category: [অণুগল্প](https://sonelablog.com/category/%e0%a6%85%e0%a6%a3%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2/

---

 

স্বেচ্ছা-নির্বাসন, অনেকটা শীতার্তের গুহা বাসের মত; অস্বস্তি;

তবুও স্বস্তির আকাশে ওড়ার কসরত/অভিনয় নেই; পদত্যাগের আঞ্চলিক অভিধান খুলে  
জোনাকি ধরার বায়নাক্কা নেই; পুড়তে থাকা উলঙ্গ ছাই, ঘাসের কঙ্কাল, অনাবিষ্কৃত উনুনে  
ফেলা যাওয়া হাঁড়িকুড়ি, ক্ষয়ে যাওয়া বিষাদ ত্বক, মাকড়ের জালে ঝুলে থালা নির্বান্ধব অভিমান,  
ভাঁজ করে রাখা ভালোবাসা-বাসির অপাঙতেয় চিহ্ন, ছাইয়ের স্তূপ,দংশনের গরল,  
আলুথালু অহংকারের অকস্মাৎ বৃষ্টি………

এখনকার একাকীর পুনর্মিলনী-উৎসব-কালে শুধুই অর্থহীন, নির্বিকার অভ্যস্ততায়।

[গান](https://www.youtube.com/watch?v=icrqB9Obe_o) ও ছবি নেটের।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2/#comments
