# একাকীত্ব

- Author: [আরজু মুক্তা](https://sonelablog.com/author/arju19/)
- Published: 2019-06-02T05:07:36+00:00
- Updated: 2019-06-02T08:22:44+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%80%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac/

---

1. গোধূলীর সঙ্গী কাক
   সন্ধ্যার একাকীত্বে ডুব দিলো আলো
   পুকুরে ফুটলো শাপলা
   চাঁদকে হাসাবে বলে!

জোনাকি জ্বলে আঁধারের স্পর্শে  
ঝিঁ ঝিঁরা চাইলো অবসর  
মেঘগুলো খেয়া ভাসালো আকাশে!

সবাই সখ্যতা খোঁজে  
পুনরাবৃত্তি হয়——-  
আমার ও ইচ্ছে হয়  
কিন্তু প্রতিধ্বনি ফিরে আসে  
ফেরারী আত্মা হয়ে!!

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%80%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac/#comments
