# একাকীত্ব

Author: সঞ্জয় মালাকার
Published: 2020-11-24
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%80%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-2/

*শুধুই জেগে থাকা, যতক্ষণ যতটুকু পারা যায়* *দৃষ্টির নীরব আহ্বানের করুণ সুরে !* 

*নীল আকাশে কালো মেঘের ভেলায়*

*স্বপ্ন গুলো রয়ে যায় আঁধারে –*

*স্মৃতির আঙিনায় বাস্তবতার দিন একান্ত গভীরে!* 

*দিন রাত্রি একান্ত একাকীত্ব –*

*শব্দ হীনতার সূর্যস্ত,* 

*উধাও এ পৃথিবীতে আমি একান্ত একাকীত্ব,*

*শীতল পরশে প্রস্ফুটিত স্মৃতি গুলো* 

*নিস্তব্ধ আলোর অপেক্ষায়, জেগে রয় অসংখ্য আনন্দ!* 

*শুধুই একাকী বিষন্ন ভগ্নহৃদয়* 

*অণু, নক্ষত্রের বুকে ইচ্ছে উদাসীনতা/ নিষ্ঠুরতা!*
