# একাকীত্বের ছোঁয়া

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-09-22T04:41:52+00:00
- Updated: 2020-09-22T13:31:19+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%80%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%81%e0%a7%9f%e0%a6%be/

---

চার দেয়ালের একাকীত্বে ছুঁয়ে যায়

আলপনার অধর

উষ্ণতা মেলে শরতের কাঁশ ফুলে

শুভ্র ভালবাসার চাদর  ।

দ্বিপ্রহরে ভাসা মেঘ,  নীলিমার খোঁজে

ছুটে দলে দলে

ঠাঁই খোঁজে চাতক,  তপ্ত মরুর বুকে

ভালবাসার আঁচলে  ।

গোধুলীর সাঝ সাঝ,  ঘরে ফেরার টান

আঁধারে গেছে ছেয়ে

আলপনার ঠোটে চুমু রেখে,  হিসাব কষি

কি হারিয়েছি,  কি আছি পেয়ে  ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ২১/০৯/১৯

ঢাকা

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%80%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%81%e0%a7%9f%e0%a6%be/#comments
