# একাকীর ভাবনা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-11-29T22:45:54+00:00
- Updated: 2016-11-30T06:04:01+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be/

---

এই রাত্রি,  
যা লিখি, যা কিছু লিখি, যা লিখতে চাই, যা লিখব,  
ভাবো, সবই তোমার?  
ঐ যে কুমারী চাঁদ, দুধজ্যোৎস্না, নীলাকাশ, কাচরাত্রি  
আয়নাজলেভাষা পদ্ম;  
এ সবই কি তোমার! ভাব?

একলা পাহাড়, জনারণ্যের কোলাহল,  
জ্যোৎস্না ছোঁয়া জল, পায়রার বাকবাকুম,  
আততায়ী বাতাস, অজস্রতম শিশির কণা,  
এই যে কথা না রাখা, অবিশ্রান্ত শয্যা প্রহর,  
মুহুর্মুহু ভাঙা হৃদপিণ্ড-পাঁজর!  
শুধুই আমার, সে কারোরই নয়;

কন্দর্পকান্তি ঈশ্বরের বরপুত্র?  
বৈকুণ্ঠ? অমরাবতী? ইরাবতী? ধানসিঁড়ি?

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be/#comments
