# একহালি কবিতিকা

Author: মাহবুবুল আলম
Published: 2019-11-28
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/

**১.**

আকাশের কান্না মনের বিষন্নতা

হয়ে গেছে একাকার তুমি নেই বলে,

যেনো বিরহ ফাগুন, ছাই চাপা আগুন

জ্বলছি পলে পলে।

**২.**

এক মিনিটের জন্য যদি

তোমার ছোঁয়া পাই

সারা দিনের জন্য আমি

চার্জ হয়ে যাই।

**৩.**

আমায় নিয়ে খেলছো তুমি

এ কোন নিঠুর খেলা

দু’চোখ ভাসাই চোখের জলে

কেঁদে কেঁদে একেলা।

**৪.**

আর যদি না দেখা, হয় কোন দিনই

মনে রেখ স্মৃতিময় অতীতখানী

কী যে সুখের ছিল প্রজাপতি দিনগুলি

জ্যোৎস্নায় ভেজা মধুময় সব রাত।
