# একলা ব’সে ভাবি একলাএকলি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-02-27T15:08:04+00:00
- Updated: 2017-02-27T15:08:04+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b2%e0%a6%bf/

---

একলা ব’সে থেকে,  
একলাএকলি যাচ্ছি ব’লে  
পরস্পর-আলাপনিরত, আলাপে-উৎসুকে,  
তা-ও  
কোনোএকটা কিছুএকটা বাদ প’ড়ে যাচ্ছে,

সহসা দুদ্দাড় করে এঁকে-বেঁকে চকিতে গেল চলে  
মুখ-খোলা-গা-ঢাকা-হিজাবী-দেবী গোলাপ-গন্ধ-ফেলে,  
নীরবে নিবিড় কটাক্ষে;

দেবী না ছাই!  
অশরীরী প্রেতাত্মা বা মায়াবতীশয়তানী,  
কাঁটাবনের-মায়াবনে দূর-কুহকহরিণী,  
হতে পারে  
গিরি খাদ থেকে উঠে আসা মৃত কোন শবযাত্রী!!  
ছাইমাখা রোদাকাশ, থলথলে জ্ব্যালজ্ব্যালে চাঁদজ্যোৎস্না  
মেঘহীন বৃষ্টি!! ভাবতেই পারি না,

আলটপকা  টুপ করে গড়িয়ে পড়লো  
কী-না-কী একটা!  
শুঁকে দেখি রাতের হাস্নুহেনা,  
ডাকছে আমায়, খুনি-হাত বের করে,  
দোহাতি দোধারী ছুরি তুলে;

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b2%e0%a6%bf/#comments
