# একলা নারীর কষ্ট সময়

- Author: [সুলতানা সোনিয়া](https://sonelablog.com/author/soni18/)
- Published: 2012-10-11T08:22:20+00:00
- Updated: 2012-10-11T08:22:20+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc/

---

কত প্রহর অপেক্ষায় কেটেছে  
একটু হাতের স্পর্শ পাওয়ার…একটু সঙ্গ পাওয়ার…  
কত ইচ্ছেকে অঙ্কুরেই গলা টিপে মেরেছি…!  
কখনো মেঘলা দিনে মন বিষণ্ণ করে থেকেছি ..  
চায়ের কাপে চুমুক দিতে দিতে ভেবেছি  
ইস ! কেউ যদি এসে পাশে দাঁড়াত ! কাঁধে হাত রাখতো !  
বৃষ্টির দিনে দুহাত বাড়িয়ে বৃষ্টিকে ছুঁয়ে দেখেছি…  
রিমঝিম বৃষ্টির শুভ্র নাচ দেখেছি জানালায় দাঁড়িয়ে !  
মন ভালো করা মুহূর্ত কিংবা খারাপ করা সময়ে একা একা,  
চুপ করে বসে থেকে ভেবেছি ,,,,,,,,,,,তার কথা ! তাহার কথা !  
কতোবার ঝলসে ঝলসে আবার জেগে উঠেছি !  
ভেবেছি কেউ নদী হয়ে শিতল করবে আমায় !  
এক একটা একলা বসন্ত আমি আমার খোঁপার ভাজে জমিয়ে রেখেছিলাম ,  
ভেবেছিলাম কোন এক ভরা পূর্নিমার রাতে ,  
সে এসে আমার খোঁপার বাঁধন আলগা করবে!  
কবিতার পাতাগুলো রেখে দিয়েছি মলাটের ভাজে,  
ভেবেছি পাশে বসে কবিতা শোনাবো তাকে !!  
তেপান্তর আর সাত সমুদ্র পেরিয়ে সুখ খুঁজে ফিরেছি ,  
ভেবেছি এইবার বাঁধবো ঘর !!  
একলা নারীর কষ্ট কথন কেউ দেখেনি,  
কেউ বুঝেনি.কেউ শোনেনি !  
এখন আর অপেক্ষা করিনা কারো জন্য ।  
এখন আর অপেক্ষার ইচ্ছা জাগেনা মনে !!  
এখন সব ইচ্ছেরা মাটি চাপা পরে গেছে আত্মহননের জন্য

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc/#comments
