# একলব্য

Author: সাতকাহন
Published: 2015-07-04
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/

হাঁটু ভেঙে বসে নতজানু হয়ে  
ভালোবাসা চাই যতো  
ততোবার তুমি সুকৌশলী  
উন্নত, উদ্ধত।

চাওয়ার চাইতে পেয়েছো অনেক  
আমি তো সহজলভ্য  
আশা-ভালোবাসা ছেঁটে ফেলে  
আমি আজ একলব্য।

৪ জুলাই ২০১৫, ধানমন্ডি; ঢাকা
