# একলব্য

- Author: [ভোরের শিশির](https://sonelablog.com/author/nitesh-barua/)
- Published: 2015-12-09T15:32:26+00:00
- Updated: 2015-12-09T15:32:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af-2/

---

বড়শিতে জোছনা লাগিয়ে উঁকি দিচ্ছে আদুল চাঁদ, মেঘ পুকুরে ধরবে তারা।  
আবদার তার শীতল রামধনু আসনের, মুঠো ভর্তি সময়; চিবিয়ে যাবে ইচ্ছে মতন।  
এক কুড়ি দুই, তারা ভর্তি কোঁচড় সূর্য ছুঁই ছুঁই; এই বুঝি উঁকি দিবে  
ছটফটিয়ে লজ্জা পেয়ে মেঘ হাসলো, আদুল গায়ে সূর্যের আলেয়ান জড়ানো।  
সেই যে ডুব দিলো সূর্যের পিছে, দিনান্তেও দেখা নেই আর।  
মেঘবালিকার কান্না রোজ, তারা শিকারী খোঁজে;  
ঐ দূর নিচে মৃত্তিকা, আদমের মেহনে মত্ত।

( [শুন্যা](http://sonelablog.com/blogger/sunnaloy007/)পু, [আকাশপানে](http://sonelablog.com/%E0%A6%86%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87/) লেখাটির Prologue বলতে পারো এই **একলব্য**কে)

উৎসর্গঃ শূন্যালয়ের শুন্যাপুকে

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af-2/#comments
