# একরাশ নেই

Author: নীরা সাদীয়া
Published: 2020-09-22
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/

আমি সবুজ ঘাসে নেই

ভরা মাঠেও নেই

শিশিরে নেই

বৃষ্টিতেও নেই।

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/09/inbound4960583787338166639.jpg)

ছবি: বৃষ্টি চিত্রকার: সাদিক খান

আমি উঠোনের ধূলোতে নেই

কাগজের নৌকোতেও নেই

কিশোরীর কাজলে নেই

কলাপাতা পাড়ের শাড়িতেও নেই।

আমি পরাগে নেই

মধুতেও নেই

আমি নীড়ের টুকরো আলোয় নেই

গোধূলির রঙেতেও নেই।

এই যে এত নেই আর নেই

এটাই বা কজনের থাকে?

২১/০৯/২০
