# এই আগুনে হাত রাখো …

Author: প্রিন্স মাহমুদ
Published: 2013-11-11
Category: একান্ত অনুভূতি, কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a0%e0%a7%8b-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/

বোহেমিয়ান ইচ্ছেগুলো ছুঁয়ে ছুঁয়ে

নজরবন্দী করে ঢুকাই ভ্রমনব্যাগে

এর ফাঁকে ঢুকে যায় তোমায় দেয়া

এক মুঠো প্রেম ….

জোছনাধোঁয়া রাতে তোমার চোখে স্বাপ্নিক আহ্বান …

অমাবস্যা পূর্ণিমায় তুমি লব্ধুক আমার

স্বপ্ন উজাড় করা মোজার্ট এর বিথোভেন ।

এক মুঠো প্রেম , এক মুঠো স্বপ্ন

নিতে চাতক হয়ে উড়ে যাই তোমার

কাছে এখনো নাজিফাহ ….

কে দেয় তোমাকে মেঘের আঁচল ?

বসন্তের সমীরণ কেন তোমার চুলে দোলে ?

শিউলি কেন ফুটে তোমার হাসিতে ?

প্রিন্স মাহমুদ
