# একমুঠো পাপড়ি ছিটিয়ে দিও

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-09-09T05:05:12+00:00
- Updated: 2020-09-09T09:50:50+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a0%e0%a7%8b-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f/

---

সেদিন একটা গোলাপের চারা লেগেছিলে  
আমার বড্ড হিংসা হচ্ছিল; তোমার গোলাপ  
কত সুন্দর ভাবে ফুটেছে অথচ আমার গাছে  
ফুল ফুটলই না; সাজ দুপুরে কিংবা বিকালে  
বেশ ঘ্রাণ নিতাম- তোমার মুচকি মুচকি হাসি  
আজও বুঝতে পারিনি! আমার গোলাপে গাছে

ফুল ফুটবে না কেনো ফুটবে না সে কথা আজও  
সরিষা ফুলের মতো জানা হয়নি; অপেক্ষাছিলাম  
সেটাও বুঝতে পারোনি এখন আমার বাগানে এতটাই  
ফুল ফুটেছে, ঘ্রণ নিতে নিতে ঠিক আগের মতো হবে  
আসবে কি পায়ে হেঁটে একটু কষ্ট করে না জল বৃষ্টি-  
ঝরাতে নয় গোলাপের একমুঠো পাপড়ি ছিটিয়ে দিও।

২৫ ভাদ্র ১৪২৬, ০৯ সেপ্টেম্বর ২০  
————————————

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a0%e0%a7%8b-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f/#comments
