# একমালিকানা ঘর

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-09-03T15:01:40+00:00
- Updated: 2014-09-03T15:01:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%98%e0%a6%b0/

---

কতিপয় কাঁধে ভর করে  
বয়ে যাচ্ছে এক জীবনের পরিণতি  
খসে পড়েছে মায়ার গিঁট  
ছায়ার আশ্বস্ত বাঁধন  
বুজে গেছে আঁধারশঙ্কা-চোখ

সময়ের কারাবন্দী বুকে  
আজ মুক্তির প্রসন্ন শূন্যতা  
হৃদপিণ্ডে অলক্ষ্যের নির্বিঘ্ন সুখ  
শ্বেতফলকে খোদাই রবে শুধু  
কয়েদীর নাম  
এবং দণ্ডকাল

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%98%e0%a6%b0/#comments
