# ||একদিন||

- Author: [শান](https://sonelablog.com/author/shaan-mama/)
- Published: 2015-01-11T02:55:11+00:00
- Updated: 2015-01-11T02:59:19+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

---

একদিন ……  
বিমূর্ততা গোগ্রাসে স্মৃতিকাতর করবে তোমায় !  
আক্ষেপের ফেনীল জলরাশি অাছড়ে পড়বে  
তোমার জরাগ্রস্থ অহঙ্কারী বুকে ,  
চাওয়া না পাওয়ার অসম সমীকরণে – বন্ধকী স্বপ্নগুলো কাতরাবে ,  
কাঁদবে তুমি নিমজ্জিত সূর্য্যের গোধুলী আলেয়ায় – হৃদয় বিস্তৃত অন্তীম শোকে ।

সেদিন …….  
অপারগতা জানাবে – চিরচেনা ঘেমোচ্যাটচেটে এক উষ্ণ করতল ,  
প্রেমিক অধরের ঘ্রাণটা হঠাৎ পরিবর্তিত –  
উৎকট দূর্গন্ধযুক্ত নিকোটিনের বিষে !  
মধ্যাকাশের বায়ুস্তর ছেদ করবে তোমার এক একটি দীর্ঘশ্বাস ,  
এক বুনো মার্তণ্ড তার বেখেয়ালী পদচিহ্ন দিয়ে –  
তোমার দাম্ভিক হৃদয়টাকে দেবে পিষে।।

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/#comments
