# একদিন

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-03-05T05:41:56+00:00
- Updated: 2020-03-05T05:41:56+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-7/

---

=======================  
আকাশে তারা নেই- চাঁদও নেই-  
নেই সূর্যের ঘাম ঝরা তাপ!  
তবুও আকাশে দুচোখ আধার-  
দেখো ঘনঘটা অদৃশ্যের নৈঃশব্দ মেঘ;

সুতরাং ছুটছে কিছু পাওয়ার আশায়  
নয় তো কিছু দেওয়ার নেশাায়-  
নিশ্চয় একদিন তারা দেখবে- চাঁদ ছুঁয়বে;

এ তোমার প্রেম,নয় তো কবিতার ছবি  
নীল পাখিদের একটু একটু গান শুনবি-  
অতঃপর আমি তারা নই- চাঁদও নই!  
সবই হবে হবে সবই তোমার একদিন-  
মেঘের ঝড় কিংবা গলা ভিজা শ্রাবণ!  
শুধু তোমার আকাশ জুড়ে একদিন।

২০ ফাল্গুন ১৪২৬, ০৪ মার্চ ২০২০

—————————————-

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-7/#comments
