# একদিন বলা শেষ হলে

- Author: [রেহানা বীথি](https://sonelablog.com/author/rehenayasmin/)
- Published: 2020-09-29T15:26:39+00:00
- Updated: 2020-09-29T19:54:01+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87/

---

একদিন কথা হবে খুচরো মন নিয়ে  
কথা হবে ঘটে যাওয়া ঘটন-অঘটন নিয়ে

আজও টিকে থাকা অভুক্ত অনু-পরমানু  
কেমন করে বরফি রোদে ডানা মেলে হয়েছে ফড়িং  
সেসব কথা বলবো একদিন।

একদিন কথা হবে অ-সুখী যুদ্ধ নিয়ে  
কথা হবে ছাতিম ফুলের কামুক পাপড়ি নিয়ে  
কোনও দূর বিচ্ছেদী বাগান থেকে এসে  
কেমন করে কুর্চি ফুলের উপোসী দেহে হয়েছিল ছায়া  
সে-কথাও বলবো একদিন।

সব কথা বলা শেষ হলে  
ভাঙা নদীর জলে হেঁটে যেতে যেতে  
শুরু হবে একটি নতুন রূপকথা  
নতুন রাজ্য, ঘটন-অঘটন, অ-সুখী যুদ্ধ…  
কামুক পাপড়িতে ঝুলে থাকবে অভিমানী কুর্চি ফুল

 

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87/#comments
