# একদিন চেনা শহরে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-06-03T06:55:16+00:00
- Updated: 2020-06-03T06:55:16+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87/

---

মনে হয় কোন নতুন শহরে ~

অন্য কোন অভিসারে ~

আমি এক যাযাবর ~

চেনা পথ,  কেনা প্রহর ~

তবুও যেন নিসঙ্গ নগরে ~

নিশ্বাস রাখি বরাবর ।

ব্যস্ততা নাই,  কারো চাপ নেই ~

এগিয়ে যাওয়ার ধাপ নেই ~

কোন ঠাঁসা কাতরে ~

ফাঁকা ফাঁকা রাজ পথ ~

চাঁকা ছাড়া মহরত  ~

সভ্যতার আদি আসরে  ।।

মনে যত আছে টান ~

দূরত্ব রাখি দেহ খান ~

নগরের প্রান্তরে  ~

চেনা গলি,  চেনা পথ ~

দৃষ্টি যেন  উদ্ভট ~

আতংকেতে শান্তরে  ।।

 

বহুদিন পরে এলাম এই শহরে ~

স্মৃতি ঘেরা মনে,  সংশয়ের বহরে  ।।

~~~~~~~~~~~~~

 

রচনা কাল ঃ ০২/০৬/২০২০

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87/#comments
