# একতা

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2021-07-04
Category: ছড়া
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be/

৪+৪/৪+২

ঐক্য গড়ো বাঙালি সব

বাড়াও মনের শক্তি

মুজিবের ওই জন্য অশেষ

বাঙালির মন ভক্তি।

পাকদের থেকে রক্ষার জন্য

বাঙালি ওই রক্ত

কষ্টে কষ্টে বাংলার মানুষ

হয়েছে রে শক্ত।

যোগ্য নেতা ছাড়া যুদ্ধে

জেতা যায় না কভু

যুদ্ধ করে বাংলার মানুষ

মুক্তি পেল তবু।

নিজের কথা নিজের স্বার্থ

চাইনি এটা  যিনি

বাঙালির ওই জাতির পিতা

মুজিব হলেন তিনি।

স্বাধীন দেশে মুক্ত জীবন

কীর্তি ভাই কার বলো

তাঁরই জন্য এ-ই দেশে

বুক উঁচিয়ে চলো।

রচনাকালঃ

০২/০৭/২০২১
