# একটু সময়

Author: বোকা মানুষ
Published: 2013-11-10
Category: কবিতা, সাহিত্য
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc/

আমার সারাটা দিন, সারাটাক্ষণ

পৃথিবীকে দিয়ে দেব।

নিয়ে যাও আমার সব আনন্দ,

সুখের ঝাঁপি পুরোটাই তোমাদের।

এমনকি আমার শৈশবের খেলনা,

প্রিয় গল্পের বই, পুকুরঘাটের গাছ

– সব, সবকিছুই বিনা প্রশ্নে দিয়ে দেব!

শুধু দোহাই লাগে,

আমার বেদনার রাতটুকু নিওনা!

তাতে আমি নিঃস্ব হয়ে যাবো।।
