# একটু দাঁড়াই

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-03-14T07:09:47+00:00
- Updated: 2017-03-14T07:09:47+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87/

---

বই  
বরেণ্য  
অনুগ্রহ করুন,  
শুধু একবার-ই বলুন,  
রকমারিতে দু’টো বই ই  
পাব কিনা, হ্যাঁ কিম্বা না-তে-ই;  
জানতে চাই।

***************************************************

সবুজের অরণ্য

সোনালী সূর্য হাসুক  
প্রভাত-দিগন্তের পুরোটা বুক জুড়ে,  
বুকে জড়িয়ে;  
পাখিরা মেলুক বিস্তর ডানা  
ওই –ই বিঘৎ অরণ্যের সবুজে।

*************************************************

পাতা কুড়োনি

ঝরাপাতা কুড়োবে! একদম সাফ –সূরত হয়ে যাবে!  
তা বেজায় উঁচু বেড়া পেরুলে কী করে তাই ভাবছি,  
ঝেরে-পুছে নিয়ে যাও, মানা নেই,  
ঝাড়ুটি কিন্তু রেখে যেও মনে করে, যত্ন করে,

**************************************************************

জল চাই একটুখানি

চৈতী কৃষকের হাপিত্যেশ  
জল চাই, একটু জল,  
উষ্ণতায় সামান্য হলেও,  
বীজ পুঁতব;  
দু’এক ফোটা হলেই সই,  
ভালোবেসে,

---

Comments: 45 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87/#comments
