# একটু জিরিয়ে নেয়া

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-05-24T11:38:39+00:00
- Updated: 2020-05-24T11:38:39+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be/

---

 

মুহুর্মুহুর মুহূর্ত ভাবনা নিরন্তর কথা বলে  
কথা বলে যায়,পেছন ফিরে, সামনে তাকিয়ে,  
চলতি পথ-চলাকে সঙ্গী করে;  
দিন তারিখ দিয়ে কেঁপে ওঠা বা কাঁপিয়ে  
দেয়া বলে কিছু নেই;  
মুহূর্তগুলোতে থাকে অজস্র-অগুনতি কাঁপন।

হাঁসফাঁস বদ্ধতার বাইরে গিয়ে  
আশ্রয় মত জায়গায় একটু একটু করে  
জিরিয়ে নেয়া, জিরিয়ে যাওয়া;

সারশূন্য শাঁ-শাঁ নিশ্বাস এতটা আলুনি  
এতটা পানসে, এত এত আড়-চালাকি এড়িয়ে  
ইদে একটুখানি মর্জিমাফিক চাঁদডানায়  
জোছনা ছোঁয়া, জোছনা-ভুকের আলতো ঠোঁটে;

ছবি নেটের

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be/#comments
