# একটু ছোঁয়া চাই

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-07-28T08:41:41+00:00
- Updated: 2020-07-28T19:08:20+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%81%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87/

---

একটু ছোঁয়া চাই ~

উষ্ণতা মাখা ~

আষাঢ়ের কদমের পরশে ~

ইলশে গুড়ি বৃষ্টির আমেজে

গোলাপের কোমলতায়

ছোঁয়া চাই একটু ~

যেন জেগে উঠি ~

নতুন উদ্দিপনায় ~

শিমুল শুভ্র সতেজতায় ~

ছোঁয়া চাই ছোঁয়া চাই একটু

তপ্ত বুকে শিশিরের জলে ~

ব্যকুল মনে পূর্ণ আবেদনে ~

জোছনার মাধুরীতে ভাসা শিউলীর ঘ্রাণে ~

নিঃস্বাসে,  নিবিড় বিশ্বাসে ~

আকাশের নীলে মুক্ত বিহঙ্গে ~

সরষে ফুলে দামাল হাওয়ায়  ~

মৌ পোকার আলিঙ্গনে ~

প্রজাপতির ডানায় আলপনা আঁকায় ~

জেগে উঠার নতুন আয়োজনে ~

ছোঁয়া চাই,  একটু ছোঁয়া চাই ।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%81%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87/#comments
