# একটু কবিতার বজ্র-বৃষ্টি চাই

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-06-01T01:51:21+00:00
- Updated: 2020-06-01T09:00:36+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9a/

---

 

কবিতা এখন আলুথালু, ছিঁচকাঁদুনে,  
ঘুরে বেড়ায় তেপান্তরে, নাকে মুখে চোখে বুকে  
লোনা জলের সর্দিকাশি নিয়ে, করোনা বলছিনে;

অঙ্গরাগ মেলে বসে থাকে ঝুল বারান্দায়,  
হিল্লোল-প্রমোদ চেপে রেখে,  
প্রসাধিত মুখের চটুল ছলাকলা হৃদয়ে মেখে  
সামান্য উঁকিঝুঁকিতে,  
ঠুনকো বনেদিপনার কিঙ্কিণী বাজিয়ে;

কবিতার সোনালী গালিচায় মুখ ঘসে ঘসে,  
আবার ও বলছি, কবিতার পাঠক হতে চাই,  
কবিতায় নাক-মুখ ডুবিয়ে, আকণ্ঠ পান করতে চাই,  
আলোকবর্ষে যাপন চাই রক্তিম ঠোঁটে ঠোঁট রেখে;  
এক আকাশ মেঘের-বজ্র-বৃষ্টি পান করতে চাই,  
আঁজলা ভরে, চর্ব্ব চোষ্য লেহ্য পেয়-তে;  
জ্বলে ওঠা যুগলের ভালবাসায়।

---

Comments: 36 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9a/#comments
