# একটু একটু ভালোবাসি

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2019-07-03T18:45:24+00:00
- Updated: 2020-06-04T17:42:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/

---

একটু একটু ভালোবাসায় কি হয় ?  
বিন্দু বিন্দু জলে মহাসাগর হয়,  
একটু একটু ভালোবাসায় তুমি-আমি।

যদি বলি কাছে এসো ?  
আরেকটু ভালোবাসো  
আরেকবার দেখি ,  
সব চাওয়া পূর্ণতা পেয়ে যাক তুমি-আমিতে।

একটু একটু করে নাহয় আরও কিছু চাই,  
একটু একটু করে ডুবে যাই  
তোমার ওষ্ঠের অথৈ সমুদ্রে,  
আকন্ঠ তৃষ্ণায় পান করি  
অমৃত সম ভালোবাসা…  
নদী সাগরে মিশে যাক  
আমি তোমাতে হারাই ,  
গভীর প্রেমে ডুবি আরও গভীরতায়…

একটু একটু ভালোবাসায় কি হয় ?  
ভালোবাসা এক অসীম আকাশ,  
নীল ফোয়ারায় সোনালী সাদার খেলা !  
কৃষ্ণগহ্বরে কি জমানো থাকে  
অমর প্রেমের বিলুপ্ত কাব্য ?

---

Comments: 38 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/#comments
