# একটুখানি নিরাময়

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-04-13T08:12:19+00:00
- Updated: 2020-04-13T13:04:25+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%9f/

---

 

একটি চুপ-করা প্রতীক্ষা থেকে  
বলতে চাই, ফিরে যাও, ফিরিয়ে দাও  
নিরাময়-মাটিতে একটুখানি সবুজ বেষ্টনী,  
আর একটি বিস্তীর্ণ সৈকত, পা ভেজানোতে,  
জীবন্ত-সুরের একটি বৌ-কথা-কও পাখি,  
অচঞ্চল ঘন নিবিড় বনে;

প্রশান্তির স্পর্শ-ঠোঁটে বেজে ওঠে ‘সামা’  
বিচ্ছেদ-সৌন্দর্যের অব্যক্ত অনুপস্থিতিতে,  
আচম্বিতে জেগে ওঠা হৃদয়ের রক্ত-ফোয়ারা  
ছটফটে জলকেলির কথা ভাবে;  
ঘোর লাগা অরণ্যে জোনাকির বিকিকিনি  
ভারসাম্য ভেঙ্গে।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%9f/#comments
