# একটুখানি ইচ্ছে পোষণ

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-05-21T10:59:04+00:00
- Updated: 2020-05-21T13:34:13+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3/

---

 

তুমি কি আমার ভোর হবে,  
শুনসান নিরব শান্ত ভোর?  
রাত্রি জাগা নির্ঘুম জ্বালাময়ী-  
দু’চোখে ঠোঁট ছুঁয়ে সু-শীতল করবে,  
এনে দেবে শান্তির ঘুম?

তুমি কি আমার দুপুর হবে,  
তপ্ত খাঁ খাঁ উদাসী অলস দুপুর?  
মন কেমন নিয়ে জানালার গ্রিলে হাত রাখা-  
খেয়ালি আমিকে আচমকা জড়িয়ে ধরবে,  
অধরে অধর রেখে প্রাণবন্ত করবে?

তুমি কি আমার বিকেল হবে,  
বিষণ্ণ বিষাদময় পড়ন্ত বিকেল?  
আধ-ভাঙ্গা ঘুম ঘোরে মোড়ানো আমিকে  
কল্প-কথায় বিভোর করবে,  
স্বপ্নে ভাসাবে শুভ্র মেঘের ভেলায়?

তুমি কি আমার রাত হবে,  
নির্জন নিস্তব্ধ ঘুটঘুটে আঁধার রাত?  
এক পৃথিবী দুঃশ্চিন্তা মাথায় নিয়ে-  
দখিনা বারান্দায় দাঁড়ানো আমির কাঁধে  
আলতো করে ভরসার হাত রাখবে,  
বলবে জানু আমি আছি তো!

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3/#comments
