# একটুও তাড়া নেই

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-04-20T05:56:13+00:00
- Updated: 2020-04-20T11:42:02+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/

---

 

(আমার)কোন তাড়া নেই, ভালোবাসার!  
ভালোবাসা দেয়া-নেয়ার, মরে যাওয়ার-ও,  
উত্তেজনা নেই, দেখিয়ে দেয়ার, দেখে নেয়ার;

জরুরী দুয়েকটা কাজ হেলা-ফেলায় ফেলে রেখে  
রুদ্রতা ঢেকে স্ত্রৈণ হবো, দারুণ লজ্জা-অভিমানী  
ছোট ছোট নূতন নূতন দ্বিধার ঝিনুক কুড়বো,  
অন্ধকারের দু-পায়ে পা-রেখে এন্তার গল্প শুনবো;

এক হরিয়ালী দুপুরে এই আলপথ বেয়ে কেউ একজন  
হেঁটে হেঁটে ফিরেছিল আবৃত্তির সহযাত্রী হয়ে,  
রোদ-ঘাম আর বৃষ্টিতে ভিজতে ভিজতে  
মরু প্রবণতায় দাঁড়িয়ে থাকতে মন্দ লাগে না;  
একদম তাড়া নেই।

অনুসরণীয় অনুকরণে হঠাৎ হঠাৎ অনন্যোপায়তার  
ভাব নিয়ে, শরীরী রেখায় হাওয়া লাগিয়ে একফোঁটা  
বৃষ্টি ছুড়বো, বিদ্যুৎ মেঘের আড়াল নিয়ে;

এই অনিশ্চিত-নিশ্চিত মন্দায় কোন-ই তাড়া নেই।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/#comments
