# একটি শব্দই লুকিয়ে রাখে

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2020-05-09T04:51:15+00:00
- Updated: 2020-05-09T04:51:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%87-%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a7%87/

---

ছুড়ে ফেলেছি, হয়ত আর না;

উদ্বাস্তু ভিখারির মতো বহুবার

আমি বহুবার সয়ে গেছি অবহেলার দাগ।

বলো নাই; আমি বলেছি-

ক্ষোভের আগুন চাপা রেখে জল ছিটিয়েছি

আতংকিত জলন্ত চিৎকার থামিয়ে দিয়েছি

আমি বহুবার- ভালো রাখার শব্দেই খুঁজেছি

তুমি বলো নাই; আমি বলেছি-

একটি চোখে নোনা গন্ধে আমারও বুক ফাঁটে।

আমিই বলেছি; কেউ বুঝে নিয়েছে-

নারীর ষষ্ঠ ইন্দ্রিয় অনিশ্চিত ঝুঁকি নেয় না

প্রথম সম্বলহীন প্রেম তাঁর কখনও সয় না

স্বর্গলোভে শিকার তুমি-

দ্বিতীয়ত ভালোবাসার জন্যই ছটফট করবে?

বলো নাই; আমি বলেছি-

বঞ্চিত ব্যথারা কারো অপেক্ষায় থামে না

বঞ্চিত পোড়া দাগে স্মৃতি যাবে অন্য ঘরে

> অভিশাপ থাকে না, অভিযোগ থাকে না ।

বলো নাই ; আমি ফিরে এসেছি-

উফ্… এমন একটি শব্দই লুকিয়ে রাখে

আমার মতো শত বঞ্চনার পোড়ানো দাগ

আমার মতো শত বঞ্চনার নিরব প্রতিবাদ।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%87-%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a7%87/#comments
