# একটি মজার গল্প ।

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2014-12-20T03:15:47+00:00
- Updated: 2014-12-20T03:15:47+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [গল্প](https://sonelablog.com/category/literacy/story/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a5%a4/

---

একটি মজার গল্প ।

প্রযুক্তির অনেক উন্নতি হওয়ার দরুন মোবাইলের মত মানুষের ও মেমরী ও আপডেট করা সম্ভব হচ্ছে ।

এখন আর মানুষ এত পড়াশুনা করে না । প্রয়োজন মত মেমরী কিনে লাগিয়ে নেয় ।

তেমনি কারনে এক লোক গেছেন মেমোরী কিনতে । নিজের সাধ্যমত মেমরী কিনবেন এই আশায় ।

দোকানে কাচের মধ্যে সাজানো বিভিন্ন দামের এবং মানের মেমরী ।

বিজ্ঞানীদের মেমরী মাত্র একশ ডলার ।  
ডাক্তার ইঞ্জিনিয়ারদের মেমরী তিনশ ডলার ।  
রাজনীতিবিদ দের মেমরী একহাজার ডলার ।

লোকটা বেজায় সমস্যায় পড়লেন বিজ্ঞানীদের মেমরী এত কম দাম আবার রাজনীতিবিদ দের মেমরী এত দাম কেন ?

এবারে তিনি কোম্পানির হেল্পলাইনে গেলেন ব্যাপারটা খোলসা করে জানার জন্য ।

বিজ্ঞানী দের মেমরী দাম সবচেয়ে কম কারণ এরা সারাজীবন গবেষণা করতে করতে মেমরি প্রায় সবটুকুই শেষ করে ফেলেছেন সুতরাং ওটা আপনি বেশীদিন ব্যাবহার করতে পারবেন না ।

ডাক্তার ইঞ্জিনিয়ার , এরা জীবনভর পড়াশোনা আর কাজ নিয়েই পড়েছিলেন তাই মেমরির প্রায় অর্ধেক শেষ করে ফেলেছেন তাই দাম মধ্য মানের ।

আর রাজনীতি বিদ এদের মেমরীর দাম এত বেশী কেন ?

সহজ হিসাব স্যার এরা নিজের মেমরির এক পারসেন্ট ও ব্যবহার করেছে কিনা সন্দেহ আছে । মেমরি একবারে ইনটেক । তাই দাম তো বেশী হবেই ।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a5%a4/#comments
