# একটি ভালবাসার গল্প-২

Author: তির্থক আহসান রুবেল
Published: 2021-02-13
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a7%a8/

– ভালবাসার মানে কি?

– সব থাকার পরও কি যেন নেই! কে যেন নেই! অনুভূতি

– আপনার কেন মনে হলো যে, আপনি তাকে ভালবাসেন?

– কারণ তাকে ভাবলে বুকে চাপ অনুভব করি। শুন্য শুন্য লাগে। মনে হয় আমি একা!

– আর!

– আর কি! বুক ধরফর করে।

– আর?

– কেমন যেন ভাললাগা অনুভব জাগে। বোঝাতে পারবো না।

– আর?

– আর! আআআর… মনে হয় তার দিকে তাকিয়ে থাকি অপলক। কিন্তু তাকানোর সাহস পাই না। চুরি করে তাকাতে হয়, যেন না দেখে।

– ভালবাসার সবই তো নেগেটিভ তাহলে!

– হুম। ভালবাসা পেলে হারিয়ে যাবার ভয় থাকে। আর না পেলে, হারিয়ে ফেলার ভয়।

– দেবীকে নিয়ে ভয় কোনটা?

– ভয় একটাই। যদি আমাকে ভালবেসে ফেলে!

(চলবে)
