# একটি ভালবাসার গল্প-১

Author: তির্থক আহসান রুবেল
Published: 2021-02-09
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a7%a7/

হাতে পেয়ালা দেখে সুন্দরী

– এ মা আপনি তো মাতাল!

– ভালবেসেছেন কখনো!

– বুঝলাম না!

– মদের চেয়েও বেশী নেশা ভালবাসায়।

– বুঝলাম না!

– কলিজা ছিড়ে ফেলে উপহার দিতে ইচ্ছে করে! কিংবা একটু কন্ঠ শোনার জন্য বা দেখা পাবার জন্য মৃত্যুকে মেনে নিতে পারেন!

– সত্যিই আপনি মাতাল হয়ে গেছেন।

– ভালবাসার চেয়ে বড় মাতলামী আর নেই। যেদিন ভালবাসবেন, টের পাবেন।

– বারবার ভালবাসা বলছেন! সেটা আবার কি! তাও এই যুগে!

– সরি লেডি, আমি ব্যাকডেটেড। ভালবাসা বলতে এখনো বুঝি হার্টবিট বেড়ে যাওয়া। মুখের দিকে তাকাতে না পারা। অপ্রয়োজনে কান্না আসা।

– এটাই কি ভালবাসা?

– ভালবাসা মানে না পাওয়া। ভালবাসা মানে না পাওয়ার যন্ত্রণায় পোড়া। ভালবাসা মানে জীবিত থেকেও মৃত।

\-তাহলে ভালবাসার দরকার কি! সবই তো নেগেটিভ!

– দরকার বুঝে ভালবাসা আসে না। ভালবাসা নিজের মতো মেরে ফেলতে আসে।

(চলবে)….
