# একটি পেঁপে গাছ ও আমি

Author: অরণ্য
Published: 2017-03-02
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%81%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/

ঃ এবার চোখ খোলো। কি দেখছো?  
ঃ কই! কিছুই তো দেখিনা!  
ঃ কিছুই না! ভালোকরে দেখ। সোজা তাকাও। এবার বলো।  
ঃ তুমি বেশি মজা করছো! আমি তো কিছুই দেখছিনা।  
ঃ হুম! কিছু চাওয়া ছিল বুঝি!  
ঃ কই না তো। আরে নাহ!  
ঃ তবে কি আকাশটাও দেখোনা তুমি!  
ঃ আরে বাবা! আকাশতো ছিলই। তুমি কি আকাশ দেখাতে চেয়েছিলে?  
ঃ হ্যাঁ! এ আকাশ তোমাকে দেব বলেই এনেছি এখানে।  
ঃ বাহ! আকাশ দেবে! দেবার কি হলো এখানে?  
ঃ আছে। এতো বড় ন্যাংটো আকাশ!  
ঃ হাসালে তুমি। আকাশ বুঝি ন্যাংটা হয়! হা হা হা  
ঃ হয়। এই তো দেখছো! কোন মেঘ দেখেছো? নেই।  
ঃ হুম! আর কিছু?  
ঃ হুম! তা তো আছেই। ফের বন্ধ কর চোখ। খুলবে একটু পরেই কিছু দেখবে বলে।  
ঃ বেশ! করছি তাই।  
ঃ কি দেখছো? অনেককিছু?  
ঃ হ্যাঁ! অনেক কিছুই যেন দেখছি এবার। লাল মাটি, রোদে পোড়া ঘাস, কিছু জংগল আর দূরে একটি পেঁপে গাছ।  
ঃ হুম! চোখ খুলেছে এবার। না না ভুল বলেছি। মন খুলেছো এবার।  
ঃ হুম! এবার দেখব কি তাই বলো।  
ঃ আমি বলব গাছেই থাক; সেই ভালো।  
ঃ ঠিক আছে। গাছ – পেঁপে গাছ – একটি বুড়ো পেঁপে গাছ।  
ঃ হুম। একদম ঠিক। এসেছিও তাই। এটাই ছিল কাজ।  
ঃ মানে!  
ঃ মানে কিছু নয়।  
ইদানিং লাগে ভয়।  
বয়সী গাছে পেঁপেরা ছোট হয়।  
ব্যবসায়ী খোঁজে সংখ্যা-ওজন মিষ্টতা-ঘ্রাণ নয়।  
ঃ এই! কি বলছ এসব!  
ঃ নাহ! কিছু না।  
মানুষ নয় – আমার ফল এখন কাকে খায়;  
ফিংগে, বুলবুলি, কাঠঠোকরায়!  
জানো, ভয় হয় ঝড়ে এখন।  
ভেংগে যাব হয়তো যখন তখন।  
কাঠ হবোনা আমি।  
সহজে পচে ধুলো হবো।  
আর, তাই করেছেন জগতস্বামী।  
…
