# একটি নকশিকাঁথা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-06T09:01:46+00:00
- Updated: 2021-04-06T12:26:56+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%95%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%a5%e0%a6%be/

---

 

নকশি-কাঁথায় লেখা থাকে  
সূচ-শ্রমের অকাট্য নীরব ইতিহাস;  
রক্তাক্ত হাত-ছাপ,  
ফোঁটা ফোঁটা ঘামের দাগ,  
কুয়াশার মুখ-ছায়া;  
অযত্নে অদৃশ্য অমোচনীয় সূচ্যগ্রে।

দারুণ ওমে, নিপাট ঘুম,  
হা-করা মুখে, মুখ বুজে, নাক ডেকে।

জীবনের শেকলের টানে সময়ের নদীতে  
কাঁদছে কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে,  
অবশ স্নায়ুতে বুকের চাপা দোহে, অট্ট-হাসিতে,  
আক্ষেপে, ঘাম-গরমে ত্যাঁদড়দের ভীড়ে;

আজন্ম নির্ঘুম জেগে থাকা  
এক নকশি-কাঁথা, এ সোনেলা;

ছবি নেটের।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%95%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%a5%e0%a6%be/#comments
