# একটি কবিতার জন্য হন্যে হয়ে খুঁজছি শব্দ ভান্ডার

Author: রকিব লিখন
Published: 2015-02-04
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%9f/

একটি কবিতার জন্য হন্যে হয়ে খুঁজছি শব্দ ভান্ডার  
বাকরূদ্ধ মন  
অনাবাদি ভূমি  
কর্ষিত বুকে এক ফোঁটা জল  
যেন অনল

একটি কবিতার জন্য হন্যে হয়ে খুঁজজি শব্দ ভান্ডার  
দুরন্ত স্মৃতি  
অনাবাসনে ভাসে  
শব্দের গোলাঘরে তালা  
বুকের জমিন উষর

একটি কবিতার জন্য হন্যে হয়ে খুঁজছি শব্দ ভান্ডার  
নীলগিরি থেকে হিমাচল  
বিদীর্ণ মাটির বুকে  
রক্তের পিরামিড  
চোখে আসে

একটি কবিতার জন্য হন্যে হয়ে খুঁজছি শব্দ ভান্ডার  
শ্বাশত জীবন  
বন্দিবাসে  
নিরাশার পথ  
আলো বিমুখ

একটি কবিতার জন্য হন্যে হয়ে খুঁজছি শব্দ ভান্ডার  
হৃদপিন্ডে অনল সূর্য  
আগ্নেয়গিরির মতো  
অপেক্ষায়  
উদগীরনের………..
