# একটি কবিতার জন্মের ইতিহাস

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-09-24T15:27:27+00:00
- Updated: 2013-09-24T15:35:40+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: অসাহিত্য!
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/

---

তোমাকে দেখলাম আজ রিকশার খোপের ভেতর মায়াবী দু’চোখ নিয়ে তাকিয়ে আছো । এটাই কি প্রথম তাকানো তোমার ? পৃথিবীর কাছে কি তাহলে এই দিনের অনেক দাম এই কারনে ? জানিনা ।  
ঝিরিঝিরি বৃষ্টির ভেতর দু’পা লুকিয়ে রাখার চেষ্টা তোমার ! আমার চোখ থেকে ফাকি পড়েনি কবিতার মতো দশটি পায়ের আঙ্গুল । একেকটি আঙুলে আমার একেকটি কবিতা লুকিয়ে আছে । যা লিখে আমি বন্দী হবো ইতিহাসের অমরত্তে । নাজিফাহ ! তুমি কি একটি স্বপ্ন ? যা ছোঁয়া যায়না ?

বাতাস তোমার অঙ্গ ছুঁয়ে  
সুবাস নিয়ে আসে  
বেঁচেই আছি গন্ধে তারই  
নিঃশ্বাসে নিঃশ্বাসে  
কাছে থেকেও তুমি আছো দূরে  
কতো ব্যথা তাই অন্তরে

আকাশ ভেঙ্গে বৃষ্টি নামছে । তারা আমাকে স্পর্শ করেনা । নৈরাশ্যবাদীদের প্রফুল্লতা হয় সাজানো ।  
তারা একটি সিগারেটের সাথে চা নিয়েই জীবন স্পর্শ করে । একেকটি দাসত্তের দিন যদি তোমার হাতে তুলে দিতে পারতাম । অথবা স্বপ্নময় মিথ্যেভরা ভোর !

বন্দিনী গো কাদছো তুমি  
আমায় মনে করে  
তাইতো তোমার অশ্রুগুলি  
বৃষ্টি হয়ে ঝরে  
শত বাঁধা আজ ভেঙ্গে চুড়ে  
মন পেতে চাই তোমারে

 

ঃ-

নাজিফাহ , তুমি আপাতত কোন সে কলেজে ?  
এই প্রশ্নের উত্তর থাকুক জেনারেল নলেজে । 🙂

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/#comments
