# একটি এ্যাড রিকোয়েস্ট

Author: নাসির সারওয়ার
Published: 2016-07-28
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%8f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8b%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f/

একটি ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে যে নামে সোনেলাতে একজন আছেন যাকে আমি দাদাভাই বলে ডাকি। অনেক ইচ্ছে থাকলেও অ্যাড করতে পারছিনা নিজের কিছু  সীমাবদ্ধ ধ্যান ধারণার কারণে। এখন তাকে সে কথাটা বলে দেয়াটাও দায়িত্ব মনে করি।

\# দাদাভাই, আমি আন্তরিক ভাবে দুঃখিত তোমাকে অ্যাড না করতে পারায়।

-   কেন?

\# আমার খাতায় কেউ নেই যারা নিজের নাম ব্যাবহার না করে বেনামে আছে।

-   তাহলে আমাকে দাদাভাই বলছেন কেন? আমার নামতো তা না।

\# তোমার এই নামটা আমি দিয়েছি সোনেলাতে, তুমি কি জান আমি তোমাকে কতটা পছন্দ করি?

-   জ্বী জানি, আবারও জানলাম। তা সোনেলাতে লিখতে পারলে এফ বি তে সমস্যা কি?

\# ঐ যে বললাম, আমার কোন ছদ্মনামের বন্ধু নেই, আর তা রাখতেও চাইনা।

-   এটা আপনার মগজের সমস্যা। ঠিক করে ফেলুন।

\# আমিতো পালটাতে চাইনা, আমি পালটাতে পারিনা।

-   পালটানোর দরকার নেই। এডাপ্ট করে নিন।

\# দুঃখিত, আমি তোমাকে বোঝাতে অক্ষম। ভালো থাকো।

-   আপনি নিজেকে অনেক বুদ্ধিমান ভাবেন, নাহ! একবারের মতও ভাবলেন না আমি আপনার দাদাভাই না অন্য কেউ?
-   এইবার আমাকে আপনার সোনেলার লিংকটা দিন।
-   আমি আপনার দাদাভাই নই। তবে দিদিভাই বললে আপত্তি করবোনা।

আমি ফেইছ বুক এর ভক্ত না। তবুও একটা আই ডি পুষে আছি সেই শুরু থেকে। কিছু মানুষের খোঁজখবর আর নিজেকে আপডেট রাখা।  
আমার খাতায় যারা আছেন, সবাই আমার ব্যক্তিগত ভাবে জানাশোনা।

এই কথাকথোপনের পরে নিজেকে বেশ অসহায় লাগছে। নির্বোধ তকমাটার জন্য গর্ব অনুভব করছি!
