# একটি অ-লেখার ছিন্নাংশ……১

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2013-05-23T01:55:38+00:00
- Updated: 2013-05-23T01:55:38+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%85-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%82%e0%a6%b6-%e0%a7%a7/

---

প্রতিটি দিন বা রাত্রি –সূর্যাস্ত বা সূর্যোদয় পৌনঃপুনিকতায় ভাস্বর , প্রতিটি দিন বা রাত্রি –সূর্যাস্ত বা সূর্যোদয় নিত্য দেখা দেয় নূতন নূতন রঙ নিয়ে – আসে আলোকময় আলো বা আলোকিত অন্ধকার নিয়ে –নিয়ে আসে নূতন স্পর্শ বা স্পর্শহীন স্পর্শ। এ এক অনাবিল আশ্চর্য সুন্দর রূঢ় বিমুরতা ।

ভাবছি……

বসে আছি নত চোখে ধুন ধরে  
তোমার ই উঠোনে , পিঁড়ি পেতে;  
তোমাকে দেখব বলে……  
নিরবে সরব অপেক্ষা  
পলকহীন গাঢ় নিশ্চুপ রুদ্ধশ্বাস নিরবতা ;  
তবে—–  
ভেবোনা তোমাতেই সেঁধোতে হবে  
নিয়েছি এমন পণ ,  
তুলে দেব হাতে বিষের পুতুল…  
স্যাঁতানো সেঁকো বিষ গুজে দেব তোমার ঠোঁটে!  
ভালোবাসার  ছলে ।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%85-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%82%e0%a6%b6-%e0%a7%a7/#comments
